• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ নিয়ে যা বললেন অভিনেতা শামীম


প্রকাশ:  ৭ মে ২০২৫, ১০:৩০ এ.এম.
শেয়ার করুন 0
অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ নিয়ে যা বললেন অভিনেতা শামীম

বিনোদন প্রতিবেদক

তরুণ প্রজন্মের আলোচিত অভিনেতা শামীম হাসান সরকার। সাধারণত শোবিজের কাজ নিয়েই শিরোনামে থাকেন তিনি। কিন্তু এবার বিতর্কের মুখে পড়েছেন। একটি নাটকের শুটিং সেটে নাকি একজন সহকর্মীকে যৌন হেনস্তা করেছেন, এমনই অভিযোগ উঠেছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন অভিনেতা শামীম হাসান সরকার।

মঙ্গলবার (৬ মে) রাত ৯টার দিকে শুটিং সেট থেকেই নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন অভিনেতা শামীম। তার ভাষ্যমতে―সহশিল্পীকে কোনো যৌন হেনস্তা করেননি তিনি। এমনকি সেটে কোনো ধরনের মাদকও সেবন করেননি।

এ অভিনেতা বলেন, সেটে যা হয়েছে তা প্রত্যাশা ছিল না। হয়তো আমার ভাগ্যে ছিল। চাকরি জীবনে সিনিয়ররা জুনিয়দের একটু গালি দেয়। বিষয়টি স্বাভাবিক, যা আমরা সবাই জানি। আর ঘটনাটা এমনই।

শামীম হাসান সরকার বলেন, আমরা তো শুটিং করতে এসেছি। পরিচালকের কাজে যাই, টাকা পাই। এভাবেই জীবিকা নির্বাহ হয় আমাদের। এখানে তো আসলে টিকটক-রিলস করা...। প্রেশার আছে আমাদের। আমি দশ-পনেরোটা সিন করি, আমিও ক্যারেকটার আর্টিস্ট ছিলাম। ক্যারেকটার আর্টিস্ট চার-পাঁচটা করে। তখন দুইটা সিন করে বসে থাকতাম। সব অ্যাঙ্গেলই জানা আছে আমার।

তিনি বলেন, সেটে আপনি রিলস-টিকটক করতেই পারেন। সেটি আপনার ব্যাপার। আবার ধূমপানও করতে পারে, সেটিও তার ব্যাপার। এখন আপনি ধূমপান করেন সেটে, টিকটক-রিলসও করেন, আমিও ধূমপান করি। এখন আপনি কয়েকবার শুটিংয়ে সট দিলেন, পরিচালক বললেন যে, ‘আপনার মন নেই। আপনি আগে ব্রিফ শুনেন, তারপর অভিনয় করেন।’

এর কয়েক মিনিট পর আমার পালা। তখন আমি রাগ করলাম। বিষয়টি এমন নয় একবার ভুল করেছে তাই রাগ করা। অনেকবার হওয়ার পরে তাকে বলি, তোমার কি কাজে মন নেই? মনটা কোথায় তোমার? কাজ করতে আসছো, নাকি টিকটক-রিলস করতে আসছো? নাকি আমাদের সঙ্গে নাটক করতে এসেছো। আমারও তো বাসায় যেতে হবে। ওইটা আমার সপ্তম বা অষ্টম সিন ছিল মনে হয়।

এ অভিনেতা বলেন, আমি কোনো নেশাদ্রব্য খাই না। অতীত তো অতীতই। কিন্তু বিয়ের পর কোনো শুটিং সেটে আমি আসলে এসবের সঙ্গে জড়িত না। সেটা সেটের সবাই জানে। আমি সেটে কোনো গাঁজা সেবন করিনি, তাকে যৌন হেনস্তাও করিনি। তবে তাকে গালি দিয়েছিলাম।

প্রসঙ্গত, এর আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকি দেয়ার অভিযোগ তুলেন। বিষয়টি ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করে। এ অবস্থায় এদিন বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন এ অভিনেতা।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সবার আগে বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল