• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নোয়াখালীতে ‘ছুরিকাঘাতে’ ছাত্রদল কর্মীর মৃত্যু


প্রকাশ:  ২৩ মে ২০২৫, ১১:২৭ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর অশ্বদিয়া ইউনিয়নে ছুরিকাঘাতে মো. আবুল হোসেন রাফি (১৯) নামে ছাত্রদলের এক কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে ব্যাল্লা কোট্টা চাঁন মিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীন তাকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ স্বজনদের।

নিহত রাফি অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানিয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে সুলতানা সোলাইমান উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন রাফি। খেলার একপর্যায়ে রুমন নামে এক বন্ধুর ঠোঁট কেটে গেলে তাকে স্থানীয় পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনের কাছে নেওয়া হয়। ওই সময় শাহীন চা দোকানে বসে ছিলেন। তিনি চিকিৎসা দিতে অস্বীকৃতি জানালে রাফির সঙ্গে বাগবিতণ্ডা হয়। ও পরে হাতাহাতি হয়। এক পর্যায়ে শাহীন দোকানে থাকা ছুরি দিয়ে রাফির গলার আঘাত করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মো. শাহরিয়ার বলেন, রাফির গলায় তিন ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়ে ধমনি কেটে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

স্বজনরা বলেন, নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়। এরপরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, রাফির বাবা আবুল কালাম আজাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত পল্লি চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীন ঘটনার পর পলাতক।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার