• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বান্দরবানে চাঞ্চল্যকর ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার


প্রকাশ:  ২৩ মে ২০২৫, ০১:৫১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিস থেকে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার মূল মাস্টারমাইন্ড করিমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ৯ মে ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিস থেকে ডাকাতরা প্রায় ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা লুট করে। পরে বান্দরবান জেলা পুলিশ ও লামা থানা পুলিশের বেশ কয়েকটি টিম এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা উদ্ধার অভিযানে নামেন।

সর্বশেষ বৃহস্পতিবার (২২ মে) চাঞ্চল্যকর এই ডাকাতির মূলহোতা বা মাস্টারমাইন্ড করিমকে গ্রেপ্তার করে জেলা পুলিশের বিশেষ টিম। এছাড়া অভিযানে নগদ ৭০ হাজার টাকা, ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।

জেলা পুলিশের অভিযানে এই পর্যন্ত মোট ডাকাতির ৫২ লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।

স্থানীয় সাংবাদিকদের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম প্রেস ব্রিফিংয়ে জানান, লামা আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেডের টাকা ডাকাতির ঘটনায় বৃহস্পতিবার দিনব্যাপী লামা পৌরসভার বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। বিকেল ৫টায় ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড আব্দুল করিমের বাড়ির পাশ থেকে তার দেওয়া তথ্য মতে মাটি খুঁড়ে ৩টি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা বুলেট, ধারালো ছুরি, লোহা কাটা কাটার ও নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা গোয়েন্দা শাখার প্রধান কামরুল আজম, লামা থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক, উপ-পরিদর্শক নুরুজ্জামান।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও