• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

পাবনায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের পৃথক কর্মসূচি পালন


প্রকাশ:  ২৪ মে ২০২৫, ০৬:৪২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাবনা প্রতিনিধি

অভিন্ন চাকরীবিধি বাস্তবায়ন, মামলা প্রত্যাহারসহ সাত দফা এবং বাংলাদেশ আরইবি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে পল্লী বিদ্যুত সমিতির চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (চাটমোহর) এর কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

এদিকে মার্চ টু ঢাকা কর্মসূচির প্রতিবাদে আরইবি'র সাথে একাত্মতা প্রকাশ করে সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তর চাটমোহরে পৃথক পৃথক এই কর্মসূচি পালন করা হয়।

এদিন সকাল দশটায় পল্লী বিদ্যুৎ কর্মচারীদের মার্চ টু ঢাকা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী। এ সময় তারা অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, মামলা প্রত্যাহার, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ, বৈষম্য, নির্যাতন, নিপীড়নের প্রতিবাদ জানান। তারা নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিতসহ সাত দফা দাবি বাস্তবায়নের কথা বলেন। সেইসঙ্গে  আন্দোলনকারীরা আরইবি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।

কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, তাদের কর্মসূচি শুরুতেই সমিতির জিএম আব্দুল্লাহ আল আমিন চৌধুরী তাদের বাধা দেন এবং কর্মসূচি না করার জন্য নির্দেশ দেন। একইসাথে তিনি আরইবি’র কর্মসূচির সাথে যোগ দেওয়ার নির্দেশ দেন।

আন্দোলনকারীরা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির সংস্কার চাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। চরম বৈষম্যের শিকার তারা। মার্চ টু ঢাকার প্রতি সংহতি প্রকাশ করে চাটমোহরে কর্মসূচি করতে গেলে জিএম তাদের বাধা প্রদান করেন।

অপরদিকে আরইবি'র নির্দেশনা মোতাবেক পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল আমিন চৌধুরী কতিপয় কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে মার্চ টু ঢাকা কর্মসূচির বিরোধিতা করে সমিতির চাটমোহর¯’ সদর দপ্তরের সামনে মানববন্ধন করেন। তার সাথে সমিতির ১৫-২০ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সাত দফা দাবি আদায়ের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচিতে বাধা প্রদান বিষয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম আব্দুল্লাহ আল আমিন চৌধুরী বলেন, তাদের কোন কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি। তারা তো কর্মসূচি পালন নয়, ব্যানার টাঙ্গাতে এসেছিল। পরে আলোচনা করে শান্তিপূর্ণ সমাধান হয়েছে। আমাদের সমিতির কোন কর্মকর্তা-কর্মচারী ঢাকাতে যায়নি বলে দাবি করেন তিনি।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার