• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

মক্কায় হাজিদের হাঁটার রাস্তা সম্প্রসারণ করলো সৌদি আরব


প্রকাশ:  ২৫ মে ২০২৫, ০৫:০০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মক্কায় হজযাত্রীদের জন্য এবার আরও উন্নত মানের ও নিরাপদ রাস্তা তৈরি করেছে সৌদি কর্তৃপক্ষ। রাবারের ফ্লেক্সিবল রোড সেফটি প্রযুক্তি ব্যবহার করে সড়কগুলো প্রশস্ত করার কাজ সম্পন্ন করা হয়েছে। 

রোববার (২৫ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।

হজ যাত্রীদের জন্য রাস্তার পরিমাণ ৩৩% বাড়িয়ে ১৬ হাজার বর্গমিটার পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে, যা নমিরাহ মসজিদ থেকে আরাফাতের আল-মাশায়ের ট্রেন স্টেশন পর্যন্ত বিস্তৃত।

পুরনো গাড়ির টায়ার পুড়িয়ে বায়ুদূষণের পরিবর্তে তা রিসাইকেল করে নমনীয় অ্যাসফাল্ট তৈরি করে রাস্তা প্রশস্তের কাজে ব্যবহার করা হয়। ফলে নতুনভাবে সম্প্রসারিত এই সড়ক হাজিদের হাঁটার সময় পায়ের গোড়ালি ও জয়েন্টে চাপ কমায়, বিশেষ করে বয়স্ক হজযাত্রীদের জন্য (যারা মোট হাজির ৫৩%)।

দেশটির স্বাস্থ্যকেন্দ্রে নথিভুক্ত তথ্য অনুযায়ী, পা ও গোড়ালির আঘাতের কারণে ৩৮% দুর্ঘটনা ঘটে থাকে, যা এই প্রযুক্তিতে উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব।

সৌদি আরবের ভিশন ২০৩০-এর অধীনে এই উদ্যোগ নেয়া হয়েছে, যা স্মার্ট সিটি ও টেকসই অবকাঠামো নির্মাণের প্রতিশ্রুতির অংশ। রোডস জেনারেল অথরিটি (আরজিএ)-এর পরীক্ষায় দেখা গেছে, সাধারণ রাস্তার তুলনায় এই প্রযুক্তি হজযাত্রীদের শারীরিক কষ্ট কমাবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু