• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

পাবনায় সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন


প্রকাশ:  ২৮ মে ২০২৫, ০৪:০৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পাবনা প্রতিনিধি

পাবনায় সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পেয়েছেন হাজারো মানুষ। 

বুধবার (২৮ মে) পাবনা সরকারি কলেজে ১১ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের যৌথ উদ্যোগে এই বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

দিনব্যাপী ক্যাম্পেইন এ নাক-কান-গলা, গাইনি, মেডিসিন, ডেন্টাল ও সার্জারিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ সেনা চিকিৎসকগণ দুঃস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে সেবা ও ঔষুধ সরবরাহ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, এদিন আনুমানিক ১২০০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। হাতের কাছে এমন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি স্থানীয়রা।

গত ২৫ মে থেকে এর প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করে পাবনায় অবস্থানরত সেনা ইউনিট। স্থানীয় এলাকায় তিনদিনব্যাপী মাইকিং এর মাধ্যমে এই ক্যাম্পেইনের প্রচারনা কার্যক্রম চালানো হয়। 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পাবনা জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের মেডিক্যাল ক্যাম্পের আয়োজন অব্যাহত থাকবে। এই কার্যক্রম প্রমাণ করে পাবনায় সাধারণ জনগণের পাশে সেনাবাহিনী কেবল নিরাপত্তার ক্ষেত্রে নয়, জনসেবামূলক ক্ষেত্রেও ওতপ্রোতভাবে জড়িত। 

উল্লেখ্য, গত বছরের জুলাই মাস থেকে পাবনায় ১১ পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর একটি ইউনিট জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার