• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আজহারের রায় প্রত্যাখ্যান করে বরিশালে মশাল মিছিল


প্রকাশ:  ২৯ মে ২০২৫, ১২:০০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বরিশাল প্রতিনিধি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের খালাসের রায় প্রত্যাখ্যান করে বরিশাল নগরীতে মশাল মিছিল হয়েছে।

বুধবার রাত ৮টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে শিক্ষার্থী-জনতার ব্যানারে এ মিছিল করে বাম সংগঠনগুলো। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিলে হামলার নিন্দা জানানো হয়েছে।

নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে সংক্ষিপ্ত সভা করেন।

এতে বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক সুজন আহমেদ, ব্রজমোহন (বিএম) কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজয় সরকার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভূমিকা সরকার, মো. শওকত ওসমান স্বাক্ষর, ইশরিতা জাহান মিম, সুদীপ্ত হালদার, রাইসুল ইসলাম ইমন, এডিসন, তুফান।

বক্তারা বলেন, চিহ্নিত যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারুলকে খালাস দেওয়ার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। তখন বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিলে ‘শাহবাগবিরোধী ঐক্যের ব্যানারে’ ছাত্রশিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এ ঘটনার খুবই ন্যাক্কারজনক, অগণতান্ত্রিক। শিবিরের ইতিহাসই হচ্ছে হামলা করা। আমরা দ্রুত এ হামলায় জড়িতদের বিচার চাই। পাশাপাশি আজহারুলকে খালাসের রায় প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার