• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ

পিকআপভর্তি গাঁজাসহ ছাত্রদল নেতা আটক


প্রকাশ:  ৩১ মে ২০২৫, ০৬:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
পিকআপভর্তি গাঁজাসহ ছাত্রদল নেতা আটক

কুমিল্লা প্রতিনিধি: 

পিকআপভর্তি গাঁজাসহ এক ছাত্রদল নেতাকে আটক করেছে র‌্যাব। এসময় তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকে আটক করা হয়। এসময় তাদের বহন করা পিকআপ ভ্যান ও ৮২ কেজি গাঁজা জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৯ মে) সকালে অভিযান চালিয়ে ঢাকার শ্যামপুর থানার ধোলাইপাড় মোড় এলাকা থেকে তাকে আটক করে ঢাকা র‌্যাব-১০।

শনিবার (৩১ মে) বিকালে রাসেল মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে নিশ্চিত করে মাদকসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ।

আটক ওই ছাত্রদল নেতার নাম রাসেল মাহমুদ। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক। এছাড়াও তিনি শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের রূপ মিয়ার ছেলে।

অন্য আটকৃতরা হলেন- উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. ইউসুফ, সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী এলাকার বারেক মিয়ার ছেলে মো. সুজন, মাধবপুর ইউনিয়নের মাধবপুর এলাকার শরীফুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম সাব্বির।

র‌্যাব জানায়, অভিযান চালিয়ে ঢাকার শ্যামপুর থানার ধোলাইপাড় মোড় এলাকা থেকে রাসেল ও তার সহযোগীদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮২ কেজি গাঁজা ও তাদের বহন করা একটি পিকআপভ্যান জব্দ করা হয়। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ কালবেলাকে বলেন, মাদকসহ আটকের বিষয়টি সঠিক। এজন্য তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা দ. জেলা ছাত্রদল এ বহিষ্কারাদেশ দিয়েছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১