• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত


প্রকাশ:  ১ জুন ২০২৫, ০৯:২৫ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় আরও একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় ৩০০ জন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়াল প্রায় ৫৪ হাজার ৪০০-এ।

শনিবার (৩১ মে) এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু, যা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রকাশ করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে আরও ৬০টি মৃতদেহ পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন ২৮৪ জন। ফলে চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৫৪ জনে।

মন্ত্রণালয় আরও জানায়, ধ্বংসস্তূপের নিচে ও সড়কে এখনো বহু মানুষ আটকে আছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের যে সমঝোতা হয়েছিল, তা ১৮ মার্চ বাতিল করে আবারও হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকেই গাজায় বিমান ও স্থলপথে হামলার মাত্রা আরও বেড়ে যায়।

জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা বলছে, গাজার জনগণকে ক্ষুধার্ত ও চিকিৎসাবঞ্চিত রেখে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে পুরো উপত্যকাটি।

জাতিসংঘের হিসাব বলছে, ইসরায়েলের আগ্রাসনে গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অবকাঠামোর বড় একটি অংশই ধ্বংস হয়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।

এর আগে, গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

অবরুদ্ধ গাজায় চলমান আগ্রাসনের জন্য গণহত্যার অভিযোগে ইসরায়েল এখন আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলার মুখোমুখি।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু