• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

ভাইরাল নাচের ভিডিও নিয়ে আলোচনায় জেফার


প্রকাশ:  ১ জুন ২০২৫, ১২:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

জনপ্রিয় সংগীতশিল্পী জেফার রহমান। তার গান শুধু গান থাকে না, হয়ে ওঠে পারফরমেন্স। কণ্ঠের সঙ্গে সঙ্গে তিনি নিজে শারীরিকভাবে একাত্ম হয়ে যান গানের সঙ্গে। তার গায়কী সবসময়ই যে অন্যদের থেকে আলাদা, তার প্রমাণ দিয়েছেন অনেকবার।

জেফারের একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, জেফার রহমান গাইছেন তার চিরচেনা ‘ঝুমকা’ গানটি। এ সময় গানটির তালে নেচে ওঠে কুকুর সদৃশ একটি রোবট; আদতে সেটি একটি এআই বট।

সেই ডগি রোবটটি কুকুরের মতো লাফিয়ে লাফিয়ে নাচতে থাকে, সঙ্গে তাল দেওয়ার চেষ্টা করেন জেফারও। গানের সঙ্গে খানিকটা নাচলেন তিনিও।

এদিকে ভিডিওটি ভাইরাল হতেই আসতে থাকে নেটিজেনদের বিভিন্ন মন্তব্য। এক নেটিজেন লিখেছেন, ‘শুধু লাফালেই চলবে না, একটু নিজেকে দোলাতেও হবে। ’ আরেক নেটিজেন লিখেছেন, ‘শুধু ঝুমকা গান কেন, আর কোনো গান জানেন না?’

এখানেই শেষ নয়। জেফারের গান শেষ হলে উপস্থাপক হিসেবে হাজির হন ইনফ্লুয়েনসার রাফসান সাবাব। মঞ্চে হাজির হয়ে মজা নিতে নিতে রাফসান বললেন, ‘জেফার এতদিন অনেক মানুষকে নাচিয়েছে, এবার রোবটকে নাচাল।’

এর আগে মানিক মিয়া অ্যাভিনিউয়ের এক কনসার্টে গানের চেয়ে নাচেই বেশি মনোযোগ দিয়েছিলেন জেফার। শ্রোতারা তখন দাবি করেন, একজন সংগীতশিল্পী হয়ে গানের চেয়ে এখন স্টেজে নেচেই দর্শকদের বিনোদন দিচ্ছেন এই শিল্পী।

শুধু তাই নয়, জেফারের গায়কী কিংবা গানের দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সবার আগে বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল