• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ট্রেনে কাটা পড়ে সা‌বেক বিজি‌বি সদস্যের মৃত্যু


প্রকাশ:  ১ জুন ২০২৫, ০৮:০১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে মোস্তাফিজার রহমান মজনু (৬৫) নামে এক সাবেক বি‌জি‌বি সদস্যের মৃত‌্যু হয়ে‌ছে।

রোববার (১ জুন) বেলা ৩টার দি‌কে পৌরসভার হায়াৎখাঁ গা‌বেরতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তি‌নি‌ উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা ৩টার দি‌কে চিলমারীর রমনা থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেন‌টি উলিপুর রেল স্টেশন ছেড়ে পৌরসভার হায়াৎখাঁ গা‌বেরতল এলাকায় পৌঁছালে রেললাইন ধ‌রে হাঁটার সময় ট্রেনে কাটা প‌ড়ে ঘটনাস্থলেই মোস্তাফিজার রহমানের মৃত‌্যু হয়।

স্থানীয়রা আরেও জানান, ট্রেন আসার আগে থে‌কেই তি‌নি লাইনের ওপর ব‌সে ছি‌লেন। তার হা‌তে ওষুধের প্রেসক্রিপশন ছিল। তা‌কে কিছুটা বিমর্ষ দেখা যায়।

নিহতের ছোট ভাই স্কুলশিক্ষক মিজানুর রহমান জানান, বড় ভাই ‌মোস্তা‌ফিজুর রহমান তৎকালীন বিডিআরে চাক‌রি কর‌ছি‌লেন। মাত্র ৯ বছর চাকরি ক‌রে অবসরে যান তি‌নি। এরপর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত সপ্তাহে তাকে ডাক্তার দেখানো হয়েছে। রোববার সকালে হাতে প্রেসক্রিপশন নিয়ে বাড়ি থেকে বের হন। বেলা তিনটার পর খবর পাই তি‌নি ট্রেনে কাটা প‌ড়ে মারা গে‌ছেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থল পরিদর্শন ক‌রে‌ছি। বিষয়‌টি রেলও‌য়ে কর্তৃপক্ষ‌কে অবগত করা হ‌য়ে‌ছে।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ডিউটি অফিসার আলতাব হোসেন জানান, রমনা-পার্বতীপুর লোকাল ট্রেনে কাঁটা পরে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশকে পাঠিয়েছি।

মোঃ এরশাদুল হক


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার