• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

কেসিসির আপত্তি

পশুহাটের অনুমতি পেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা


প্রকাশ:  ২ জুন ২০২৫, ০২:৩২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি
খুলনার ফুলবাড়ীগেট তেলিগাতি এলাকায় কোরবানির পশুর হাট বসিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পী। তিনি নিজেকে সংগঠনটির কেন্দ্রীয় সহসমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সংগঠক পরিচয় দেন। গত ৩১ মে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে হাট বসানোর অনুমতি দেওয়া হয়। অথচ ফুলবাড়ীগেট এলাকায় হাটের অনুমতি না দিতে গত ২১ মে জেলা প্রশাসককে চিঠি দিয়েছিল খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। তার পরও হাটের অনুমতি দেওয়ায় ক্ষুব্ধ সংস্থার কর্মকর্তারা।

দীর্ঘদিন ধরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সীমানায় একমাত্র কোরবানির পশুর হাট বসে নগরীর জোড়াগেটে। কেসিসি নিজস্ব ব্যবস্থাপনায় হাটটি পরিচালনা করছে। এর বাইরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফুলবাড়ীগেট এলাকায় দ্বিতীয় পশুর হাট বসাতেন খানজাহান আলী থানা যুবলীগের সভাপতি সাজ্জাদুর রহমান লিংকন। ফুলবাড়ীগেটে অনুমতি না পেয়ে গত বছর লিংকন তেলিগাতিতে হাট বসান। গত বছরও এই হাটের অনুমতি না দিতে চিঠি দিয়েছিল কেসিসি। ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে লিংকন পলাতক। 

জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা থেকে জানা গেছে, এ বছর ফুলবাড়ীগেটসহ আশপাশের এলাকায় পাঁচজন হাট বসানোর অনুমতি চেয়ে আবেদন করেন। এর মধ্যে কুয়েট রোডের বালুর মাঠে হাট বসাতে আবেদন করেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ। একই এলাকার মাহাবুব ব্রাদার্সের ফাঁকা জমিতে হাট বসানোর আবেদন করেন খানজাহান আলী থানা ছাত্রদলের সদস্য সচিব সিয়াম হোসেন ও জাহিদ। ওই থানার গিলাতলা এলাকায় হাট বসানোর আবেদন করেন সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলাম। তেলিগাতি টেকনিক্যাল কলেজের পাশে হাট বসানোর আবেদন করেন সাজিদুল ইসলাম বাপ্পী।

সরেজমিন দেখা গেছে, জেলা প্রশাসন থেকে অনুমতি পাওয়ার জন্য বাপ্পী হাটের প্রচারণা শুরু করেছেন। হাট পরিচালনার জন্য তিনি স্থানীয় বিএনপির সাবেক নেতা হুমায়ুন কবির বিল্লালকে দায়িত্ব দিয়েছেন। 

কেসিসির এস্টেট অফিসার শেখ সালাউদ্দিন বলেন, ফুলবাড়ীগেট এলাকায় গরুর হাট না বসানোর জন্য এবারও চিঠি দেওয়া হয়েছিল। শুনেছি, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে অনুমতি দিয়েছে। ওই এলাকায় হাট বসানোর পরিবেশ নেই। আগে অনুমতি দিয়ে বলত, মন্ত্রীর চাপে দিতে হয়েছে। এবার কার চাপে জেলা প্রশাসন কীভাবে অনুমতি দিল, বুঝতে পারছি না। 

তবে সাজিদুল ইসলাম বাপ্পী বলেন, হাট ইজারা নিতে আমি দলীয় পরিচয় বা কোনো প্রভাব ব্যবহার করিনি। আমার আবেদন যাচাই-বাছাই করে সঠিক পেয়েই অনুমতি দিয়েছে। অন্য যারা আবেদন করেছে, বেশির ভাগেরই কাগজপত্রে সমস্যা ছিল। অনেকের জমি ব্যবহারের অনুমতি ছিল না।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও