• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে কাল


প্রকাশ:  ৩ জুন ২০২৫, ০১:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব মুসলিমদের পবিত্রভূমি মক্কায় ২০২৫ সালের হজের মৌসুম শুরু হয়েছে। প্রতিবছর হজ শুরু হয় আরবি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের ৮ তারিখ এবং চলে ১৩ তারিখ পর্যন্ত। সেই অনুযায়ী সৌদি আরবে কাল বুধবার (০৪ জুন) থেকে শুরু হচ্ছে এবারের পবিত্র হজের আনুষ্ঠানিকতা।

হজ উপলক্ষে নিরাপত্তা, চিকিৎসা, যাতায়াত ও সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, বিশ্বের ৭১টি দেশ থেকে এখন পর্যন্ত ৩৩১৪টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন।

হজযাত্রীদের পরিবহনের জন্য এবারও চালু হচ্ছে ‘আল মাশায়ের আল মুগাদ্দাসা’ মেট্রো সার্ভিস, যা ‘স্যাক্রেড সাইটস ট্রেন লাইন’ নামেও পরিচিত। উচ্চ ক্ষমতাসম্পন্ন এই ট্রেনটি হজের সাতদিনে ৪৯০০ বার চলাচল করবে, যার মাধ্যমে প্রায় ২০ লাখ হজযাত্রীকে আরামদায়ক ও নিরাপদ যাতায়াত সেবা দেওয়া হবে।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ৭৪০০ কিলোমিটার সড়ক স্ক্যানিং, প্রয়োজনীয় সংস্কার এবং যানবাহন পরিদর্শন করা হচ্ছে। হজযাত্রীদের পরিবহনের জন্য অন্তত ২৫ হাজার বাস প্রস্তুত রাখা হয়েছে, যেগুলোও প্রযুক্তিগত তদারকির আওতায় থাকবে।

পরিবহন ও লজিস্টিক সার্ভিস বিভাগের মুখপাত্র সালেহ আল জাওয়াইদ জানান, হারামাইন হাইস্পিড রেলওয়ের ট্রিপ সংখ্যা গত বছরের তুলনায় ৭৫ শতাংশ বাড়ানো হয়েছে।

এদিকে হজ চলাকালীন যোগাযোগব্যবস্থা উন্নত করতে মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোতে ৪জি ও ৫জি নেটওয়ার্ক কভারেজ ৯৯ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে ১০ হাজার ৫০০ ওয়াইফাই পয়েন্ট।

সবমিলিয়ে প্রযুক্তি ও ব্যবস্থাপনায় অভূতপূর্ব প্রস্তুতির মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের পবিত্র হজ।

সূত্র : আরব নিউজ

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ছবি: সংগৃহীত
৭ আসনে এগিয়ে পিএমএল-এন, পিপিপির দখলে ৩
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান