• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

নাগেশ্বরীতে সাড়ে ৭ মেট্রিক টন ভিজিএফ চাল উদ্ধার


প্রকাশ:  ৫ জুন ২০২৫, ০৫:১৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

ঈদের আগেই ভিজিএফের চাল পাওয়ার আশায় ইউনিয়ন পরিষদের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন শত শত দরিদ্র মানুষ। কিন্তু তাদের কপালে জুটেছে না চাল, বরং হতাশা আর ক্ষোভ। এই দৃশ্যের ঠিক উল্টো চিত্র দেখা গেছে ইউনিয়ন পরিষদের পাশের কয়েকটি গুদামেসেখানে মজুদ ছিল ৭.৫ মেট্রিক টন সরকারি সহায়তার চাল। অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করেছে সেনাবাহিনী।

সরকার ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৮ হাজার দরিদ্র মানুষের জন্য বরাদ্দ দিয়েছিল ৮০ মেট্রিক টন ভিজিএফ চাল। প্রতি পরিবারকে দেওয়ার কথা ছিল ১০ কেজি করে। কিন্তু অভিযোগ উঠেছে, চাল বিতরণের আগেই ওই চালের স্লিপ গোপনে বিক্রি করে দেন ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাদিজা বেগমসহ কয়েকজন সদস্য। পরে সেই স্লিপ ব্যবহার করে এক শ্রেণির ব্যবসায়ী চাল উত্তোলন করে গুদামে মজুদ করে রাখেন।

স্থানীয় দুই বাসিন্দা হাফিজুর রহমান ও আমিনুর রহমান জানান, প্রথমে কয়েকজন সাধারণ মানুষকে চালের স্লিপ দেওয়া হলেও বাকি স্লিপগুলো গোপনে বিক্রি করে দেওয়া হয়। এরপর তাঁরা সেনাবাহিনীকে তথ্য-প্রমাণসহ অভিযোগ জানালে ৪ জুন বিকেলে অভিযান পরিচালিত হয়। ইউএনও, পিআইও এবং পুলিশের সহায়তায় চালানো সেই অভিযানে স্থানীয় বাজার এলাকার কয়েকটি গুদাম থেকে উদ্ধার হয় ৭.৫ মেট্রিক টন চাল। তবে অভিযানের সময় অভিযুক্তরা পলায়ন করেন।

সংশ্লিষ্ট গুদামগুলোতে চাল মজুদের কোনো বৈধ স্টক ডকুমেন্ট ছিল না। তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, “যেটুকু উদ্ধার হয়েছে, তা দৃশ্যমান অংশ মাত্র। ধারণা করা হচ্ছে, আরও বিপুল পরিমাণ চাল এরই মধ্যে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে।”

স্থানীয়রা অভিযোগ করেন, ইউপি সদস্যরা আগেই একটি 'সিন্ডিকেট' গড়ে তুলেছিলেন। নির্বাচিত দরিদ্র মানুষের নাম ব্যবহার করে স্লিপ ছাপিয়ে গোপনে তা বিক্রি করা হয়। স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, “আমার চাচার নাম তালিকায় থাকলেও তিনি কোনো চাল পাননি। অথচ তার নামে কেউ স্লিপ দিয়ে চাল তুলে নিয়েছে।”

অপর বাসিন্দা আমিনুর রহমান জানান, “এক ব্যবসায়ী স্বীকার করেছেন তিনি টাকা দিয়ে ১০০টি স্লিপ কিনেছেন। ওই চাল গুদামে রেখেছেন, পরে বেশি দামে বিক্রির পরিকল্পনা ছিল তার।”

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, “যারা জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত মামলা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
তবে ৪ জুন রাত পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে এখনো কারও বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের, গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ভিওডি বাংলা/ডিআর

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও