• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ভারতীয় শাড়ির ট্রাক আটক করে পুলিশে দিলেন বিএনপি নেতারা


প্রকাশ:  ৫ জুন ২০২৫, ০৭:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেত্রকোণা প্রতিনিধি

আটক করে রাতভর পাহারা দিয়ে নেত্রকোনার বারহাট্টায় প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ একটি ট্রাক পুলিশে দিয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।  

বৃহস্পতিবার (৫ জুন) উপজেলার আসমা ইউনিয়নের কৈলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শাড়িসহ ট্রাকটি জব্দ করে পুলিশ। 

বারহাট্টা থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে মালামালসহ ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহটীবাজার থেকে ভারতীয় শাড়িসহ একটি ট্রাক বারহাট্টার দিকে আসছিল; এমন খবরে বিএনপির নেতাকর্মীরা সড়কটিতে পাহারা বসান। পরে রাত ৩টার দিকে উপজেলার কৈলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই ট্রাকটিকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। আটক ট্রাকসহ শাড়ির মূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, চোরাচালানিরা চিরাম ইউনিয়নের পুটাকিয়া-নৈহাটি-বারহাট্টা সড়কটিকে একটি রুট হিসেবে ব্যবহার করে আসছিল। পুটিকিয়াস্থ গ্রামটি নেত্রকোনার বারহাট্টা ও কলমাকান্দা এবং সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলার সংযোগস্থলে অবস্থিত। এ কারণে ওই সড়কটিকে ভারতীয় চোরাচালান চক্রের সদস্যদের জন্য সহজ হয়ে উঠেছিল। 

আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান বলেন, বিভিন্ন সূত্রে খবর পেয়ে আমরা সড়কে অবস্থান নেই। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদারের ছেলে মিজানুর সেলিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজরুল ইসলাম সাজু, যুবদলের রঞ্জু, শাহীন, সেচ্ছাসেবক দলের চন্দনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আটকের পর বিষয়টি আমরা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানাই। পরে পুলিশে খবর দিলে তারা এসে মালামালসহ ট্রাকটি থানায় নিয়ে যায়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল বলেন, বিএনপি অন্যায়-অনিয়মকে প্রশ্রয় দেয় না। চোরাচালানির ঘটনায় যে বা যারা জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উপজেলা বিএনপির সভাপতি মোন্তাক আহমদ বলেন, খবর পেয়ে আমি থানার ওসিকে বারবার ফোন দেই। একপর্যায়ে তিনি ফোন রিসিভ করেন। পরে শাড়িসহ ট্রাক আটকের বিষয়টি তাকে জানাই এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলি। যে কোনো পরিস্থিতিতে উপজেলা বিএনপি আপনার সঙ্গে থাকবে বলেও তাকে জানানো হয়।

বারহাট্টা থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, জব্দ তালিকা করা হচ্ছে। তালিকা সম্পন্ন হওয়ার পর শাড়ির মূল্য সম্পর্কে বলা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও