• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কুয়াকাটায় পর্যটকদের ফুল দিয়ে ঈদ শুভেচ্ছা জানাল বিএনপি


প্রকাশ:  ৭ জুন ২০২৫, ১০:৫০ পি.এম.
শেয়ার করুন 0
সাগরকন্যায় আগত পর্যটকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন কুয়াকাটা পৌর বিএনপি। ছবি : সংগৃহীত
সাগরকন্যায় আগত পর্যটকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন কুয়াকাটা পৌর বিএনপি। ছবি : সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি

কুয়াকাটায় পবিত্র ঈদুল আজহার লম্বা ছুটিতে সাগরকন্যা কুয়াকাটায় ভিড় জমেছে দেশি-বিদেশি পর্যটকদের। এই আনন্দঘন সময়ে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে কুয়াকাটা পৌর বিএনপি। ঈদের শুভেচ্ছা জানাতে সৈকতে ঘুরে ঘুরে আগত পর্যটকদের হাতে রজনীগন্ধা ফুল তুলে দেন দলের নেতাকর্মীরা।

শনিবার (০৭ জুন) শেষ বিকেলে কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে ফুল বিতরণ কার্যক্রমে অংশ নেন কুয়াকাটা পৌর বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ঢালী, কোষাধ্যক্ষ মুজিবুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর মোল্লা, পৌর কৃষক দলের সভাপতি আলী হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রেদোয়ান ইসলাম রাসেলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ফুল পেয়ে খুলনা থেকে আসা পর্যটক মিরাজ বলেন, ‘এটি একটি দারুণ উদ্যোগ। ফুল পেয়ে আমরা সত্যিই আনন্দিত। বিএনপির এই প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই।’

একইভাবে পর্যটক মিথিলা বলেন, ‘পরিবার নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে কুয়াকাটা এসেছি। বিএনপির পক্ষ থেকে ফুল পেয়ে ভালো লেগেছে, বিশেষ করে মেয়েরা অনেক খুশি হয়েছে।’

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, ‘কুয়াকাটাকে একটি জনবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা সব সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি।’

এ উদ্যোগে সার্বিক সহায়তা করে কুয়াকাটা টুরিস্ট পুলিশের ইনচার্জ তাপসসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার