• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাঈমকে পুলিশে দিল ছাত্রদল


প্রকাশ:  ৮ জুন ২০২৫, ০৫:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহিত
সংগৃহিত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম হোসেনকে (২৬) আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদলের এক নেতা।

শনিবার (০৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লেবুখালী সরকারি হাবিবুল্লাহ স্কুল এলাকায় ঘোরাঘুরি করছিলেন নাঈম। এ সময় উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সুমন শরীফের নেতৃত্বে ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটক নাঈম হোসেন উপজেলার লেবুখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মরহুম দেলোয়ার সরদারের ছেলে। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

দুমকি উপজেলা ছাত্রদল নেতা সুমন শরীফ বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন হাওলাদারের ঘনিষ্ঠজন হওয়ায় সে পুরো উপজেলায় নানা অনিয়মে জড়িত ছিল। তার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পবিপ্রবি প্রশাসনে প্রভাব বিস্তার, চাকরির দালালি, ঠিকাদারি কাজের পার্সেন্টেজ আদায়, এমনকি টয়লেট বরাদ্দের টাকাও মেরে অনৈতিকভাবে অঢেল অবৈধ অর্থ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। ঈদের দিন শনিবার বিকেলে তাকে স্কুল এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় তাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করি। তবে আটকের সময় তিনি শারীরিক হেনস্তার শিকার হয়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে দুমকি থানার ওসি জাকির হোসেন বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার