• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

অন্য উদ্দেশ্য না থাকলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন : কাদের গণি চৌধুরী


প্রকাশ:  ৯ জুন ২০২৫, ০৮:৪২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের অন্যকোনো উদ্দেশ্য না থাকলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।

তিনি বলেন, এপ্রিলে রমজান মাস, ঈদ, পাবলিক পরীক্ষা, বৈরী আবহাওয়ার সময়ে ভোটের রোডম্যাপ ঘোষণা করেছেন যা নির্বাচন আয়োজনের জন্য অস্বাভাবিক।

সোমবার (০৯ জুন) ফটিকছড়ির দলীয় নেতাকর্মীদের সঙ্গে লেলাং ইউনিয়নের মাইজভান্ডার দমদমা গ্রামে তার বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কাদের গণি চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ত্রয়োদশ সংসদ নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছেন তা জাতিকে হতাশ করেছে। এ সরকারের কাজ হচ্ছে রুটিন মাফিক দায়িত্ব পালন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।

তিনি বলেন, ফটিকছড়িতে বিগত ১৭ বছর ফ্যাসিবাদের দোসররা আমাদের নেতাকর্মীদের মামলা-হামলা করে ঘরছাড়া করেছিল। এ ফটিকছড়িকে স্বৈরাচার সরকারের নেতাকর্মীরা সন্ত্রাসের জনপদে পরিণত করে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর আমরা একটি মানবিক ফটিকছড়ি বিনির্মাণে কাজ করছি।

ঈদের শুভেচ্ছা বিনিময়কালে রাজনৈতিক নেতারা ছাড়াও জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সুশীল সমাজসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অতিথিদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেন তিনি।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার