• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

মৃত্যুর আগে তানিন সুবহার পোস্ট ঘিরে রহস্য-জল্পনা


প্রকাশ:  ১১ জুন ২০২৫, ০৯:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

চলচ্চিত্রের পর্দা ছেড়ে চিরবিদায় নিয়েছেন ঢালিউড অভিনেত্রী তানিন সুবহা। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আগেই তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করা হয়েছিল। তবে লাইফ সাপোর্ট সরাতে অপেক্ষা ছিল স্বামীর সম্মতির। সেই অনুমতি পাওয়ার পরই তানিনকে পৃথিবীর মায়া থেকে মুক্তি দেওয়া হয়।

তানিনের মৃত্যুর পর নতুন করে আলোচনায় এসেছে তার কিছুদিন আগের একটি ফেসবুক পোস্ট, যেটি তিনি লিখেছিলেন ১৯ মে। সেই পোস্টে তিনি উল্লেখ করেছিলেন, আগে কখনো তাবিজ কিংবা কুফরি বিদ্যায় বিশ্বাস করতেন না, কিন্তু অসুস্থতার ভয়াবহ অভিজ্ঞতা তাকে বিশ্বাসী করে তুলেছে। 

অভিনেত্রীর ভাষ্য, কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না। এখন করি। সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ? ঘরের আনাচে কানাচে কত কি যে পেলাম। কেন এমন করছেন! আমি তো কারো ক্ষতি করিনি। ’

পোস্টের শেষদিকে তিনি আরও লেখেন, ‘শেষ চার মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসবের ফল পাবেন, চিন্তা কইরেন না। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।’ 

পোস্টটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। অনেকেই মন্তব্য করছেন সেই সময়ের কথা ভেবে, অনেকেই ভাবছেন কোনো অশরীরী শক্তির ইঙ্গিত ছিল কিনা।

একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘পোস্টের এক মাস না যেতেই চলে গেলেন। কতটা ভয়ঙ্কর ছিল পরিস্থিতি!’ অন্য একজন লিখেছেন, ‘মৃত্যুর আগে নিজের কষ্টের কথা বলে গেছেন—এটাই প্রমাণ করে কালো জাদু কতটা বিষাক্ত।’

গত ২ জুন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তানিন সুবহাকে আইসিইউতে ভর্তি করা হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং ধীরে ধীরে অবনতি ঘটতে থাকে। শেষপর্যন্ত চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন তানিন সুবহা।

একজন শিল্পীর এমন অকাল প্রস্থান, তার মৃত্যুর আগে লেখা আবেগময় পোস্ট এবং তাতে উঠে আসা অজানা আশঙ্কা—সব মিলিয়ে আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাস্তব জীবন কখন যে সিনেমার চেয়েও করুণ হয়ে ওঠে, তানিন সুবহার শেষ অধ্যায় যেন তারই এক নির্মম প্রমাণ।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সবার আগে বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল