• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বিএনপি নেতা

জয়ন্ত কুণ্ডুকে লক্ষ্য করে ৩ ককটেল নিক্ষেপ


প্রকাশ:  ১৩ জুন ২০২৫, ০৯:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
জয়ন্ত কুণ্ডুকে লক্ষ্য করে ৩ ককটেল নিক্ষেপ

ঝিনাইদহ প্রতিনিধি: 

ঝিনাইদহে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুকে লক্ষ্য করে একাধিক ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ জুন) বিকালে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করার জন্য রামচন্দ্রপুর বাজারে সমাবেশের আয়োজন করে শৈলকুপা উপজেলা বিএনপি। জয়ন্ত কুমার কুণ্ডু বিকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশস্থলে হাজির হলে মাঠের পাশের একটি ভবন থেকে তাকে লক্ষ্য করে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

পরে সমাবেশে আসা নেতাকর্মীরা ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বিএনপি নেতা জয়ন্ত কুমার কুণ্ডু বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল এগুলো ঘটাচ্ছে। গতকালকেও আমার একটা সমাবেশে বাঁধা প্রদান করা হয়েছে। এগুলো করে আমাকে ও আমার নেতাকর্মীদের দমানো যাবে না।

অবিলম্বে আজকের এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে জয়ন্ত কুণ্ডুর অনুসারীরা। দ্রুত সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বিক্ষোভকারীরা।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন বলেন, ওই এলাকায় একটু উত্তেজনা দেখা দিয়েছিল। পুলিশ দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার