• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

দিল্লির বিক্ষোভে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ১০:২৭ এ.এম.
শেয়ার করুন 0
তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

নিট প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনে যোগ দিতে রাজধানী নয়াদিল্লি যেতে পারেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর সফর নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও দেওয়া হয়নি।

শনিবার (২৫ জুলাই) যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনে অংশ নেবেন তিনি। তবে এখনও এ ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ভারতের একাধিক সংবাদমাধ্যম ও দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, কলকাতা থেকে দিল্লি যাওয়ার প্রস্তুতি নিয়েছেন মমতা। সেখানে যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

নিট প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পর থেকেই দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। পরীক্ষা বাতিল, নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিভিন্ন রাজ্যে আন্দোলন ছড়িয়ে পড়েছে। দিল্লির যন্তর মন্তরের অবস্থান কর্মসূচি সেই আন্দোলনেরই অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

শুধু শিক্ষার্থীরাই নন, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলও আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছে। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য উপস্থিতিকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

রোববার (২৫ জুলাই) সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি নিজের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শুরু থেকেই তিনি শিক্ষার্থীদের দাবির পক্ষে রয়েছেন এবং নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে তাদের আন্দোলন কেবল ন্যায়বিচারের দাবি নয়, বরং দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষার লড়াই।

একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, প্রয়োজন হলে তিনি নিজেও আন্দোলনে সরাসরি অংশ নেবেন। এরপর থেকেই তাঁর দিল্লি সফর নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। এখন দলীয় সূত্র বলছে, সেই সম্ভাবনাই বাস্তবে রূপ নিতে পারে।

পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে জাতীয় রাজনীতি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেস চাপের মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় পর্যায়ের একটি আলোচিত আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে দলটি নিজেদের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরতে চাইছে।

যদি মমতা বন্দ্যোপাধ্যায় যন্তর মন্তরের আন্দোলনস্থলে উপস্থিত হন, তাহলে চলমান ছাত্র আন্দোলনে নতুন রাজনৈতিক মাত্রা যুক্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁর বক্তব্যও বিশেষ গুরুত্ব পেতে পারে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ছবি: সংগৃহীত
৭ আসনে এগিয়ে পিএমএল-এন, পিপিপির দখলে ৩
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান