• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সাঘাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা থেকে ইউপি চেয়ারম্যান আটক

  গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ:  ১ আগস্ট ২০২৫, ১১:৫৫ এ.এম.
শেয়ার করুন 0
চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম
চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম

জুমারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম গ্রেপ্তার। গাইবান্ধার সাঘাটা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা চলাকালে জুমারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ জুলাই) (বৃহস্পতিবার)  উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা চলাকালে পুলিশ তাকে হঠাৎ করেই আটক করে। পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান আমিনুল ইসলামের বিরুদ্ধে পূর্বের একটি মামলার প্রেক্ষিতে আদালতের ওয়ারেন্ট অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে মামলার বিস্তারিত জানা যায়নি।

এ ঘটনাকে ঘিরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে আইনগত প্রক্রিয়ার অংশ বললেও, অনেকে সভা চলাকালে এমন আচরণকে প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন।

এই পোস্ট লেখা পর্যন্ত আদালতের নির্দেশনা অনুযায়ী  চেয়ারম্যানকে আটক করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এমনটাই জানা গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার