• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

কুষ্টিয়ায় ১৫ লাখ টাকার বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

  কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ:  ৫ আগস্ট ২০২৫, ০৮:১৩ পি.এম.
শেয়ার করুন 0
ভিওডি বাংলা
ভিওডি বাংলা

কুষ্টিয়া মিরপুরে মাদক বিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩১ বোতল ফেন্সিডিল, ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল মদ, ৩৫২ পিস সিলডিনাফিল ট্যাবলেট, ১২১ প্যাকেট পাতার বিড়ি এবং  ২৫৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন আটক করেছে কুষ্টিয়া বিজিবি( ৪৭)।

মঙ্গলবার (৫ আগস্ট) মিরপুর উপজেলাধীন ছত্রগাছা দক্ষিণ পাড়া পলিথিন গোডাউনে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়।

অভিযানে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান এর দিকনির্দেশনা দেন। পলিথিন গোডাউনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজি মোঃ মেশকাতুল ইসলাম অভিযান চালিয়ে অবৈধ পলিথিন ব্যাগ জব্দ করে। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য-১৫,২১,১৫৫/- (পনেরো লক্ষ একুশ হাজার একশত পঁঞ্চান্ন) টাকা।

কুষ্টিয়া -৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমরা এই কার্যক্রম করেছি। এই ধারা অব্যাহত থাকবে। যে কোনো মূল্যে আমরা দেশকে মাদকমুক্ত রাখতে বদ্ধপরিকর।

 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার