• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মধুপুরে মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ:  ১৭ আগস্ট ২০২৫, ১২:২৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের চাড়ালজানী এলাকা থেকে মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির(৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় স্থানীয়দের খবরের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

ওসি (তদন্ত) রাসেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন। কয়েক মাস যাবৎ তাকে মধুপুর পৌর শহরে ভাসমান অবস্থায়  দেখা গেছে বলে স্থানীয়রা জানান। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে চেষ্টা চলছে। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার