• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মহাদেবপুরে বিএনপি নেতার বাড়িতে সবাইকে বেঁধে ডাকাতি

  মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ:  ২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার বাড়িতে পরিবারের সবাইকে বেঁধে রেখে ডাকাতি হয়েছে। ভুক্তভোগী পরিবার দাবি করেছে, ডাকাতরা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল নিয়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি করেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১ সেপ্টেম্বর) রাত প্রায় ৩টায় উপজেলার ভীমপুর ইউনিয়নের রানীপুকুর গ্রামে। ঘরের মালিক আব্দুল হামিদ ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি।

আব্দুল হামিদ জানান, রাতের এই সময় ৮-১০ জন মুখোশধারী ডাকাত বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে এবং সবাইকে বেঁধে রাখে। পরে তারা নগদ ৮০ হাজার টাকা, একটি মোটরসাইকেল, প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ছাগল, চাল-ডাল ও পোশাকসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত আছে এবং মামলার প্রক্রিয়াও চলছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার