• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সৈয়দপুরে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  নীলফামারী প্রতিনিধি
প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

সৈয়দপুরে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর)  সন্ধ্যায় টায় শহরের ইকু হেরিটেজ কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রিনু আফজালের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রুপার পরিচালনায়, শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার শাহীন। 

বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম।

জেলা বিএনপির সহ সভাপতি এসএম ওবায়দুর রহমান, কাজী একরামুল হক, আবদুস সাত্তার, জিয়াউল হক জিয়া, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, এমএ পারভেজ লিটন, উপজেলা বিএনপি র সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান কার্জন, জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক রুজিনা বেগম, সৈয়দপুর রাজনৈতিক জেলার আওতাধীন কিশোরগঞ্জ উপজেলা মহিলা দলের নাজমা আক্তার, সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী, প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে শহরের শহীদ ডাঃ জিকরুল সড়কস্হ সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ইকু হেরিটেজে গিয়ে শেষ হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার