• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

গাজীপুর

ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট


প্রকাশ:  ৩ মে ২০২৫, ০১:২২ পি.এম.
শেয়ার করুন 0
ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুর প্রতিনিধিঃ 

গাজীপুরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৩ মে) দুপুর পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানান কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. সাগর আহমেদ।

তিনি বলেন, আগুন লাগার খবরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা ১১টা ৫০ মিনিটে বের হন। বিস্তারিত পরে জানানো যাবে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার