• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারির পদত্যাগ


প্রকাশ:  ১১ জুন ২০২৫, ০৭:২১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

বুধবার (১১ জুন) বিকাল ৩টার দিকে জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্লাহকে সেক্রেটারি মনোনীত করা হয়।

এর আগে সকালে নুরনবী জেলা জামায়াতের আমির এসইউএম রুহুম আমিন ভূঁইয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন। 

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বিষটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে নুরনবী সেক্রেটারী পদ থেকে পদত্যাগ করেছেন।

পদত্যাগের বিষয়টি ফারুক হোসাইন নুরনবীও গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। অন্য কোনো কারণ জানাননি তিনি। 

দলীয় সূত্রে জানা যায়, নুরনবী গত ৪ বছর জেলা জামায়াতের সেক্রেটারি। তিনি বর্তমানে সদর উপজেলার ভবানীগঞ্জের বাসিন্দা। তার পৈতৃক বাড়ি কমলনগরে। 

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার